মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আমি মুহম্মদ কবীর সরকার (মাহ্দী কাবীর)। জন্ম ৩ মার্চ ১৯৯৮ ইং ব্রাহ্মণবাড়িয়ার বাড়াই গ্রামে নানার বাড়িতে। বর্তমানে সরকারী সিটি কলেজ, চট্টগ্রামে পদার্থ বিজ্ঞানে অনার্স( ১ম বর্ষ) করছি। ৫ম শ্রেণীতেই লেখালেখির হাতেখড়ি।সিলেটের ডাক পত্রিকার মাধ্যমে লেখালিখির সূচনা । পরবর্তিতে জাতীয় দৈনিক ইত্তেফাক, প্রতিদিনের সংবাদ,সমকাল, নয়াদিগন্ত, বাংলাদেশ সময়, যায় যায় দিন,ভোরের কাগজসহ স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক, ষান্মাসিক এবং বার্ষিক পত্রপত্রিকায় লিখি।এছাড়া বিভিন্ন সাহিত্য ব্লগে লেখালিখি করছি।মুলত ছড়া লিখলেও ছোটগল্প, কবিতা, প্রবন্ধ,রম্য, আঁকাআঁকির চর্চাও পাশাপাশি অব্যাহত রেখেছি।এখনো কোনো বই প্রকাশ হয় নি।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২২১টি কবিতা প্রকাশ করেছেন।
এই ব্লগটি আমার একান্তই ব্যক্তিগত।আমার ধূসর-সোনালি ধূলিকণার আস্তরণে মুড়ানো স্মৃতিদের ছোঁয়ার শ্রান্তিহীন প্রয়াস । এই ব্লগে ফিরে পাই আমি আমার ফেলে আসা শ্বাসপ্রশ্বাসকে আমি মনে করি সাহিত্য হতে পারে শান্তির বাহক!সমাজ পরিবর্তন ও শান্তি স্থাপনে সাহিত্য ইতিপূর্বে অবদান রেখেছেন ভবিষ্যতেও রাখবেন! তাই,
"সাহিত্য হোক শান্তির বাহক "স্লোগানকে নিয়ে এক ঝাঁক তরুণদের সাথে আমিও নিয়েছি আলোকবর্তিকা।শান্তি প্রতিষ্ঠায় কলম চলেছে মুক্ত পথে যে পথে ছিল সুকান্ত ও নজরুল,আমরা সেই পথে চলার প্রতিজ্ঞাবদ্ধ ।আমাদের প্রতিজ্ঞা জীবনানন্দের রূপসী বাংলার রূপ টিকিয়া রাখা। আপনিও সত্য প্রকাশ করে করে হতে পারেন একজন কলম সৈনিক।আমার ভালো লাগে, ভালো লাগে জীবনানন্দ। ভালোলাগে রূপসী বাংলা ও বনলতা। আমার ভালো লাগে, ভালো লাগে কবিতার ছন্দ। যে ছন্দে প্রকাশিত হয় অব্যক্ত মনের কথা। আমার ভালো লাগে, ভালো লাগে ভোরের কুয়াশায় ভেজাফুল। ভালো লাগে প্রেমীক ও বিদ্রোহী নজরুল। আমার ভালো লাগে, ভালো লাগে চিংড়ী মাছের বত্তা ও শিং মাছেরঝোল। আমার ভালো লাগে একা একা কারো অপেক্ষায় বসে থাকতে। ভালো লাগে হে প্রিয়তম হৃদয় জুড়ে চুপটি করে তোমার ছবি আকতে, অথবা কবিতা লিখতে,কেননা সকল কবিতার উপমা যে শুধুই তুমি হে প্রিয়।।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২২১টি কবিতা প্রকাশ করেছেন।
