দেশ ভরেছে খান- নাসে
- এস জামান হুসাইন

তেল বাজারে লাগছে আগুন
মাছ বাজারেও তাই!
সবজি- পেঁয়াজ কিনতে লাগবে
হাজার টাকা ভাই!

বাসের ভাড়া, রেলের ভাড়া
বাড়ছে শুধু বাড়ছে,
আমজনতার ক্রয় ক্ষমতা
নিত্যদিনই কাড়ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধগতি
যায় না লাগাম টানা,
"বেতন- ভাতার খবর বলো"?
"বলতে এসব মানা"!

দাম বেড়েছে সব কিছুতে
কমছে শুধু আন- নাসে,
লুটেপুটে খাচ্ছে সবাই
দেশ ভরেছে খান- নাসে!

কষ্ট হবে তেলেসমাতির!
মূল্য অনেক চড়া!
আমজনতা ভদ্র হলে!
জবাব দিবে কড়া!

লালমনিরহাট
০৮ নভেম্বর, ২০২১


০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026