দুখের সুখ
- এ কে সরকার শাওন - কথা-কাব্য

তুমি বড্ড অভিমানী
ফাগুনের আগুনঝরা দিনে
বসন্তে শ্রাবণ এনে
ছল ছল নয়নে
রক্তিম রাগান্বিত বদনে
টাট্টু ঘোড়ার মত উল্কাবেগে
নিমিষেই দিগন্তে গেলে মিলিয়ে।
আমার হৃদয়ের সমস্ত তারগুলি
ছিন্ন-ভিন্ন হয়ে গেল।
আমি পাথর বনে গেলাম!
নেই কোন আশা,
নেই কোন ভাষা,
নেই কোন শক্তি চলার!
আমার উদাস নিস্পলক নেত্রদ্বয়
পদ্মা-মেঘনাকে একসাথে ধরে
তাকিয়ে রইলো তোমার চলার পথের পানে।
চৈত্রের ক্ষরায় শস্যক্ষেত্র যেমন চৌচির হয়
অপমানে,ব্যর্থতায় ও যন্ত্রনায় আমার হৃদয়টাতেও
শতচিড় ধরেছে।
রক্তধারা বইছে শতধারায়।
তবুও রয়ে গেছ আজো
স্মৃতির সোনালী জ্যোতিতে
যা আমাকে ভাসায়, হাসায়, দোলায়
সুখের বন্যায়!

গোপালপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ২৩.০২.১৯৮৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।