আপনার আপন
- এ কে সরকার শাওন - প্রণয়-প্রলাপ

মহাশূন্যে দিলাম ছেড়ে
আমার "নিরব কথপোকথন"
মনের দামে সে-ই কিনিবে;
যে আপনার চেয়ে আপন!

রতন সে রতন চিনে
গ্রহণে আমায় করবে ধন্য!
রিক্ত-সিক্ত-নিষিক্ত হবো,
প্রেমের আলোয় অনন্য!

সে ই তো সেই প্রিয়জন,
যার চিরায়ত টান চিরন্তন!
কথা-কাব্য-কবিতা-গান,
তাঁর তরেই আয়োজন।

শত্রু ও সে বন্ধুও সে
রয়েছে ধরণী-ধমনীতে!
জন্মজন্মান্তরের এ বাঁধন,
বাঁধা বিনি সুতাতে!

প্রেমাতুর মুখটি দেখে
আমি হই পরিপূর্ণ!
তাঁর বিরহে জীর্ণশীর্ণ
নিঃস্ব-বিলীন-শূণ্য!

হৃদয়ে আছে তবুও তার
বিরহে প্রহর গুনি!
সে যে আমার চিরচেনা
প্রেয়সী প্রাণ সজনী!

শাওনাজ, ঢাকা।
৩১.০১.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।