শূন্য দশকের আমরা কবি
- আমিনুর রহমান (তপু রায়হান)

শূণ্য দশকের আমরা কবি
আঁকি সাম্য-ন্যায়ের ছবি
বিবেকে হানবো আঘাত
খুঁজে আনতে রাঙা প্রভাত।

প্রেম-বিরহ ব্যথা আর বিদ্রোহ
সাঁজানো প্রকৃতির সমারোহ
মনমাতানো পাখির গান
জুড়ায় তরুন কবির প্রাণ।

সুরের পাখি ডাকি আমরা
গান-কবিতার ছন্দের সুরে
গল্প শোনায় বাংলাদেশের
কবিদের মেলার আসরে।

শূন্য দশকের আমরা কবি
সবাইকে করি ভক্তিশ্রদ্ধা
জ্ঞানের আলোয় উদ্ভাসিত
আমরা কতক কলম যোদ্ধা।
৩১.৩.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।