‘বাংলার কবিতা এবং আমরা’
- আবু জাফর বিশ্বাস
বাংলার কবিতা এবং আমরা-
একই আঙিনায় চলা-ফেরা চতুর্দিকে কামরা,
একই ভিটায় বসত করি অভিন্ন চলার ধারা।
স্বপ্নের ফসল পূরোয়িতা, প্রচ্ছদ মন কাড়া,
সাহিত্য আকাশে জ্বলবে তুমি হয়ে ধ্রুবতারা।
বাংলার কবিতা এবং আমরা-
একই চাঁদের আলোকোজ্জল সূর্যের আলো দ্বারা;
অসীম আকাশে ফুটে থাকা, সহস্র লক্ষ তারা।
সাহিত্য কাননের হাজারো ফুলের প্রাণ ভ্রমরা,
লেখনীর তরে হৃদয় ভরে, উদ্বুদ্ধ হও তোমরা।
বাংলার কবিতা এবং আমরা-
সাগর পানে ছুটছি মোরা, বুকে আশা ভরা,
পাহাড় থেকে গড়িয়ে আসা একই ঝরণা ধারা।
নতুন প্রজন্মে স্বপ্ন বুননে আমরা পাগল পারা,
এগিয়ে যাব আমরা সবে বিশ্বে পড়বে সাড়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।