এ কে সরকার শাওন
কলকাতার বাংলা এক্সপ্রেস পুরস্কার জয়ী কবি এ কে সরকার শাওন ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুরে জন্মগ্রহণ করেন। পিতা মো: আবদুল গনি সরকার একজন সরকারী কর্মকর্তা এবং মাতা মিসেস সালেহা গনি সরকার একজন আদর্শ গৃহিনী ছিলেন।
“কথা-কাব্য”, “নিরব কথপোকথন” ও “আপন-ছায়া” তাঁর তিনটি প্রকাশিত কাব্যগ্রন্থ। "অতল জলে জলাঞ্জলি" কবি'র একমাত্র প্রকাশিত উপন্যাস। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক পণ্য বিশেষ বিক্রির ওয়েবসাইট রকমারীতে এবং বই বিক্রি'র ওয়েবসাইট PBS এ চারটি গ্রন্থই পাওয়া যাচ্ছে। https://www.rokomari.com/book/author/70977/a-k-sorkar-shaon
https://www.pbs.com.bd/writer/32318/a-k-sarker-shaon/1
তাঁর জনপ্রিয় কবিতাগুলি হচ্ছে, চশমা, কাঁঠাল, আম, তুমি আমার সজনী সেন, নারী তুমি অনন্যা, পরে কথা হবে, দাগ রয়েই যায়, আপন-ছায়া, ধন্যি মেয়ে, কাশ্মীরী শাল, পশীহারা, বাবার ছবি, আমি নইকো একেলা, বাংলার ফল, উদাসীন পথিকের মনের ব্যাথা, অপ্সরী, একাদশীর চান, নীল টিপ, বিরাগ-বচন, বিক্ষুব্ধ উর্মিমালা ইত্যাদি। বর্ষা, শরৎ ও হেমন্তের ঋতুর উপর লিখিত কবিতাবলী দুই বাংলায়ই পাঠকপ্রিয়।
কবির শিক্ষা জীবনের হাতেখড়ি ঝালকাঠির উদ্ধোধন হাই স্কুলে। ১৯৮৩ সালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি., ১৯৮৫ সালে নবীনগর সরকারী কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন। ১৯৯১ সালে বাংলদেশ বিমান বাহিনীর এটিআই থেকে এ্যারোনটিক্যাল ইন্জিনিয়ারিং থেকে প্রথম শ্রেণিতে এসোসিয়েট ইন্জিনিয়ারিং পাশ করেন। ১৯৯৬ সাল থেকে ১০ বছর ঐ ইন্সটিটিউটের প্রশিক্ষক ছিলেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক, ২০০৭ সালে এজাম্পশন বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড থেকে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক লাভ করেন। এ ছাড়া তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রী লাভ করেন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন ও প্রান গ্রুপের যৌথ আয়োজন ফুড সেফটি'র উপর কর্মশালার কবি'র তিনটি অভিজ্ঞান পত্র রয়েছে।
১৯৯১ সালের ৫ জুলাই সাবেক আহসানউলাহ ইন্জিনিয়ারিং কলেজের (বর্তমানে BUET) সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও সত্তরের দশকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশেক জহির (আসল নাম এ কে এম জহিরুল হক ইব্রাহিম) সাহেবের দ্বিতীয় কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ও তাঁর সহধর্মীনি শিক্ষাবিদ রত্নগর্ভা নাজমা আশেকীন শাওন এম. এ. এম-এড তিন কন্যা সন্তানের জনক-জননী।
জ্যেষ্ঠ কন্যা (যমুনা টেলিভিশনের সাবেক নিউজ রুম এডিটর) বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা; স্কলারশিপে ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় TATA Institute of Social Science (TISS), মুম্বাই এবং স্কলারশিপে অষ্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয় মোনাশ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন থেকে International Development Index বিষয়ে পড়াশোনা শেষ করেছে।
মেঝো কন্যা ভারত সরকারের পূর্ণ স্কলারশিপে ভুবনেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ে (KiiT) এরোস্পেস ইন্জিনিয়ারিং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
কনিষ্ঠ কন্যা রুশ সরকারের পূর্ণ স্কলারশিপে মস্কোর বিখ্যাত” পিরোগভ রাশিয়ান ন্যাশনাল রিসার্চ মেডিকেল ইউনিভার্সিটি”তে ডক্টর অফ মেডিসিন পড়ছে।
সংগঠন ও দল বিমুখ কবি বাংলাদেশ সম্মিলিত কবি পরিষদের নিষ্ক্রিয় সভাপতি। বাড়ী থেকে কদাচিৎ বের হন। লিখালিখির পর অবসরে তিনি গান করেন। ষ্টারমেকারে এ প্লাস ও এ ডাবল প্লাস গ্রেডে কবির রয়েছে সাড়ে চার শত গান। সরকারী চাকুরী থেকে স্বেচ্ছায় অবসরের পর প্রান টেষ্টি ট্রিট ও প্রান মিঠাই এর ফ্যাক্টরী প্রধান ছিলেন।
বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরখানের নিজ বাসভবন “শাওনাজ ভিলায়” নিরবে নিভৃতে সাহিত্য চর্চায় মগ্ন আছেন।। https://www.banglaexpress.in/2022/06/11/66331.html https://www.jagonews24.com/author/a-k-sarker-shaon
https://bangladhara.com/সামাজিক-দায়বদ্ধতাই-কবিত/
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে এ কে সরকার শাওন ৩৯৬টি কবিতা প্রকাশ করেছেন।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে এ কে সরকার শাওন ৩৯৬টি কবিতা প্রকাশ করেছেন।
| কবিতা | পঠিত | মন্তব্য |
|---|---|---|
| আস্তাকুড়ে লিখা নাম | ২৪৯ বার | ০ টি |
| আমার সুরাঙ্গন | ২৬২ বার | ০ টি |
| বোঝা বিষম দায় | ২৮১ বার | ০ টি |
| হৃদয়ের করিডোরে | ২৯০ বার | ০ টি |
| কালের আকাল | ৪৩৬ বার | ০ টি |
| ছবি | ৪৮৮ বার | ০ টি |
| নারী তুমি অনন্যা | ৭২৩ বার | ০ টি |
| আস্তাকুড়ে লিখা নাম | ২২২ বার | ০ টি |
| আমি আবার আসবো | ৮১২ বার | ০ টি |
| স্মৃতির তীর্যক তীরে | ২৭০ বার | ০ টি |
| বিশ্বাসে তুমি | ৪২৭ বার | ০ টি |
| প্রণয়িনী | ৪৭৬ বার | ০ টি |
| আমার সর্বনাশী | ৪৯৮ বার | ০ টি |
| ধাবমান ধীমান | ৪৪৮ বার | ০ টি |
| ভোটের চা | ২৮২ বার | ০ টি |
| স্বপ্নের বসুন্ধরা | ৩৩৪ বার | ০ টি |
| হৃদয়ের বিশ্বাস | ২৯৭ বার | ০ টি |
| বিচারের দাবী | ৩০৪ বার | ০ টি |
| প্রতীক্ষার শেষ প্রান্তে | ৭৩২ বার | ০ টি |
| বিষের বান | ৪১৫ বার | ০ টি |
| যত দূরেই যাও | ৭০২ বার | ০ টি |
| কাজ কম কথা বেশী | ৩৬৬ বার | ০ টি |
| আমি থাকি কিবা হারাই | ৪০৯ বার | ০ টি |
| হেয়াঁলী রাজকন্যা | ৫০৭ বার | ০ টি |
| পাকি-প্রেম | ২৩৯ বার | ০ টি |
| আমরা রাজার জামাই! | ৩৭৪ বার | ০ টি |
| একুশ মানে | ৭৫০ বার | ০ টি |
| ছা-ছপ-ছিংগারা-ছমুছা | ১১৮৪ বার | ০ টি |
| গুলিস্থান টু মিরপুর | ৪০৮ বার | ০ টি |
| বিষ-বাষ্প | ৫৫২ বার | ০ টি |
