বেঞ্জিন বেঞ্জয়েট
মালয়েশিয়াতে কর্মরত জীবনের ফাঁকে যেটুকু সময় পাই কবিতার মাঝেই তা কাটাই । বাল্যকাল থেকেই একটু আধটু কবিতা লিখতাম । লেখার পর তা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিতাম , আমার মা সেগুলি জড়িয়ে গুছিয়ে সযত্নে রাখতো । আমি তখনও অতকিছু বুঝতাম না । মাথায় হাত দিয়ে আশীর্বাদ , দোয়া করতো তাও বুঝতাম না অতকিছু । জন্ম একেবারেই অজো পাড়া গ্রামে । সোনাপুর , বলিহার , নওগাঁ আমার পূর্ণ এবং পৈতৃক ঠিকানা । সময়ের দাবী পূরণ করতে গিয়ে আমরা নওগাঁ মেইন টাউনে উঠে আসি এবং স্থায়ী ঠিকানা এখন সেখানেই । ক্লাশ ওয়ান থেকেই ক্লাশ টেন পর্যন্ত ট্যালেন্ট হিসেবেই লোকে জানত । কারণ রোল সব সময় এক থাকতো । এইচ এস সি তে এসে কবিতা লেখার ঝোঁক এতো বেড়ে যায় যে খাওয়া দাওয়াও ঠিক মতো করতাম না , আমার ভাবী গালি দিয়ে দিয়ে গোসল করাতো , খাবার খাওয়াতো । বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম ... নিজের প্রশংসা নিজে করতে খারাপ লাগলেও কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে করতেই হয় ... শুধু কবিতা লিখতাম দেখে আমাকে কলেজের স্যারগণ ফ্রি প্রাইভেট পড়াতেন । গোপন কথা ফাঁস করে দিলাম , বাবা , ভাই জানতে পারলে মার খাওয়া মিস নাই । কারণ টাকা ঠিকই আদায় করে নিতাম । বায়োলজি , ফিজিক্স , আর ক্যামেস্ট্রি এই তিন বিষয়ে প্রাইভেট পড়তাম ফ্রি । এইচ এস সি'র রেজাল্ট ভালো করতে পারিনি , কয়েক নম্বরের জন্য প্রথম গ্রেড পাইনি । তা যাই হোক ... শুরু করেছিলাম বিদেশে পড়ার বায়না ... ভাই ডাক্তার বলেই বায়না'টা একটু জোরালো ভাবেই করেছি । সবাই রাজি হলে কালের বিবর্তনে মালয়েশিয়াতে আসি । বাংলাদেশের দালাল কি আর বলবো !! তাহা আর বলার অপেক্ষায় থাকেনা । আমাকে পাঠায়ে দিয়েছে সোজা কোম্পানির আন্ডারে । আমি এসে পড়ার কথা মালিককে জানালে মালিক নারাজ হয় । এক প্রকার চুরি করেই এখানে এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই , বোটানি'তে । কাল ক্রমে সেই পড়াশুনাও এক প্রকার আনকমপ্লিট থেকে যায় ... কারণ এক্সাম দেওয়ার সময় আমাকে ছুটি দেওয়া হয়নি ... একপ্রকার গণ্ডগোলই বলতে পারেন , সেই গণ্ডগোল করে মালিকের সেখান থেকে বিদায় নিয়ে এক্সাম দিলেও একটা এক্সাম অসমাপ্ত থেকে যায় ... এক প্রকার জিদের বশেই বলতে পারেন পড়ালেখার সব বই , কাগজ আগুনে পোড়ায়ে দিয়ে একটা বস্তায় ভরিয়ে নদীতে ভাসায়ে দিই । যদিও আমি অনেক আদরে বড় হয়েছি , কিন্তু বিদেশ এসে শুধু কষ্ট ছাড়া কিছুই পাইনি । আমার বাস্তব জীবন নিয়ে লেখা একটা উপন্যাস আছে । মোট তিন টা উপন্যাস আছে আমার লেখা । কবিতা এখন প্রায় দেড় হাজার । কর্ম জীবনের ব্যস্ততায় সব কিছু মনের চাহিদা মোতাবেক পাওয়া হয়ে ওঠে না । আমার মায়ের দোয়া আর আশীর্বাদের ফল হয়তো আমাকে স্পর্শ করেছে ... আমি কবিতা না লিখলে ঘুম আসেনা । এখন শুধু প্রয়োজন আমার পাঠকবৃন্দের করুণা , দোয়া আর সহযোগিতা । আমার নিজের বলতে এখানে কিচ্ছু নেই । আমার সব কবিতা আমার মা বাবা আর সকল পাঠক এবং ত্রিশ লাখ শহীদ ও তিন লাখ মা বোন যিনারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন তাঁদের নামে উৎসর্গ করলাম ।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে বেঞ্জিন বেঞ্জয়েট ৬০৩টি কবিতা প্রকাশ করেছেন।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে বেঞ্জিন বেঞ্জয়েট ৬০৩টি কবিতা প্রকাশ করেছেন।
| কবিতা | পঠিত | মন্তব্য |
|---|---|---|
| বরাদ্দ চাই | ২৮৮ বার | ০ টি |
| দু'টি হিয়ার মিলন প্রত্যাশা | ৩২৯ বার | ০ টি |
| সার্থক হল জীবন | ৭৩৬ বার | ০ টি |
| কাঁদায় বাল্য স্মৃতি কাঁদায় নারী | ১১১৪ বার | ০ টি |
| মরি ধুঁকে ভুল সংশয়ে | ৪৫৩ বার | ০ টি |
| কষ্টের ইসলামে আস্তিক নাস্তিক | ৫১৬ বার | ০ টি |
| লিমেরিক | ৩৫৯ বার | ০ টি |
| উদাসী | ৩০৩৫ বার | ০ টি |
| আমি জমিদার কর্মচারী | ১২০৮ বার | ০ টি |
| সেতো অলৌকিক ব্যাপার | ৪১৭ বার | ০ টি |
| কাঙ্গাল | ৫৯৬ বার | ০ টি |
| কাঁচায় না নোয়ালে বাঁশ | ১৮৬৩ বার | ০ টি |
| প্লাটফর্ম | ৯৮০ বার | ০ টি |
| যায় না পাওয়া কিছু চেয়ে চেয়ে | ৬৬৪৪ বার | ০ টি |
| ভোরের শিশির | ২০৬১৭ বার | ২ টি |
| শিশির | ৫৫৪ বার | ০ টি |
| করিও ভেবে চিন্তে | ৫২১ বার | ০ টি |
| ক্রিয়া প্রতিক্রিয়া | ৪৬২ বার | ০ টি |
| মন ভাল নেই | ৫২৫ বার | ০ টি |
| আমি নয় টলার শার্পার স্মার্টার | ৬৩১ বার | ০ টি |
| তবে শোন হে পঙ্গুর দল | ৩২৮ বার | ০ টি |
| কেউ কারো নয় | ৫৮৪ বার | ০ টি |
| প্রেমহীনে বিষণ্ণ খরা | ৭৫৩ বার | ০ টি |
| খাম খেয়ালে অলৌকিক দাবী | ৪৩৩ বার | ০ টি |
| আমি যখন থাকবো না | ৬৯৭৪ বার | ০ টি |
| কাছে ডাকি | ৫১৭ বার | ০ টি |
| আমি যখন তীর্থের কাক | ২৬০৫ বার | ০ টি |
| সাধ ছিল কবিতা লেখার | ৫২২ বার | ০ টি |
| প্রেম প্রেম করে মন | ৪৬৫ বার | ০ টি |
| হয়না প্রেম জোর করে | ৩৪৩৬ বার | ০ টি |
