বেঞ্জিন বেঞ্জয়েট
মালয়েশিয়াতে কর্মরত জীবনের ফাঁকে যেটুকু সময় পাই কবিতার মাঝেই তা কাটাই । বাল্যকাল থেকেই একটু আধটু কবিতা লিখতাম । লেখার পর তা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিতাম , আমার মা সেগুলি জড়িয়ে গুছিয়ে সযত্নে রাখতো । আমি তখনও অতকিছু বুঝতাম না । মাথায় হাত দিয়ে আশীর্বাদ , দোয়া করতো তাও বুঝতাম না অতকিছু । জন্ম একেবারেই অজো পাড়া গ্রামে । সোনাপুর , বলিহার , নওগাঁ আমার পূর্ণ এবং পৈতৃক ঠিকানা । সময়ের দাবী পূরণ করতে গিয়ে আমরা নওগাঁ মেইন টাউনে উঠে আসি এবং স্থায়ী ঠিকানা এখন সেখানেই । ক্লাশ ওয়ান থেকেই ক্লাশ টেন পর্যন্ত ট্যালেন্ট হিসেবেই লোকে জানত । কারণ রোল সব সময় এক থাকতো । এইচ এস সি তে এসে কবিতা লেখার ঝোঁক এতো বেড়ে যায় যে খাওয়া দাওয়াও ঠিক মতো করতাম না , আমার ভাবী গালি দিয়ে দিয়ে গোসল করাতো , খাবার খাওয়াতো । বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম ... নিজের প্রশংসা নিজে করতে খারাপ লাগলেও কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে করতেই হয় ... শুধু কবিতা লিখতাম দেখে আমাকে কলেজের স্যারগণ ফ্রি প্রাইভেট পড়াতেন । গোপন কথা ফাঁস করে দিলাম , বাবা , ভাই জানতে পারলে মার খাওয়া মিস নাই । কারণ টাকা ঠিকই আদায় করে নিতাম । বায়োলজি , ফিজিক্স , আর ক্যামেস্ট্রি এই তিন বিষয়ে প্রাইভেট পড়তাম ফ্রি । এইচ এস সি'র রেজাল্ট ভালো করতে পারিনি , কয়েক নম্বরের জন্য প্রথম গ্রেড পাইনি । তা যাই হোক ... শুরু করেছিলাম বিদেশে পড়ার বায়না ... ভাই ডাক্তার বলেই বায়না'টা একটু জোরালো ভাবেই করেছি । সবাই রাজি হলে কালের বিবর্তনে মালয়েশিয়াতে আসি । বাংলাদেশের দালাল কি আর বলবো !! তাহা আর বলার অপেক্ষায় থাকেনা । আমাকে পাঠায়ে দিয়েছে সোজা কোম্পানির আন্ডারে । আমি এসে পড়ার কথা মালিককে জানালে মালিক নারাজ হয় । এক প্রকার চুরি করেই এখানে এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই , বোটানি'তে । কাল ক্রমে সেই পড়াশুনাও এক প্রকার আনকমপ্লিট থেকে যায় ... কারণ এক্সাম দেওয়ার সময় আমাকে ছুটি দেওয়া হয়নি ... একপ্রকার গণ্ডগোলই বলতে পারেন , সেই গণ্ডগোল করে মালিকের সেখান থেকে বিদায় নিয়ে এক্সাম দিলেও একটা এক্সাম অসমাপ্ত থেকে যায় ... এক প্রকার জিদের বশেই বলতে পারেন পড়ালেখার সব বই , কাগজ আগুনে পোড়ায়ে দিয়ে একটা বস্তায় ভরিয়ে নদীতে ভাসায়ে দিই । যদিও আমি অনেক আদরে বড় হয়েছি , কিন্তু বিদেশ এসে শুধু কষ্ট ছাড়া কিছুই পাইনি । আমার বাস্তব জীবন নিয়ে লেখা একটা উপন্যাস আছে । মোট তিন টা উপন্যাস আছে আমার লেখা । কবিতা এখন প্রায় দেড় হাজার । কর্ম জীবনের ব্যস্ততায় সব কিছু মনের চাহিদা মোতাবেক পাওয়া হয়ে ওঠে না । আমার মায়ের দোয়া আর আশীর্বাদের ফল হয়তো আমাকে স্পর্শ করেছে ... আমি কবিতা না লিখলে ঘুম আসেনা । এখন শুধু প্রয়োজন আমার পাঠকবৃন্দের করুণা , দোয়া আর সহযোগিতা । আমার নিজের বলতে এখানে কিচ্ছু নেই । আমার সব কবিতা আমার মা বাবা আর সকল পাঠক এবং ত্রিশ লাখ শহীদ ও তিন লাখ মা বোন যিনারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন তাঁদের নামে উৎসর্গ করলাম ।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে বেঞ্জিন বেঞ্জয়েট ৬০৩টি কবিতা প্রকাশ করেছেন।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে বেঞ্জিন বেঞ্জয়েট ৬০৩টি কবিতা প্রকাশ করেছেন।
| কবিতা | পঠিত | মন্তব্য |
|---|---|---|
| খবরদারীর প্রত্যাশা | ৩৬৪ বার | ০ টি |
| ব্যাক্তিগত ২ | ৪২৮ বার | ০ টি |
| ব্যাক্তিগত | ১১৮৭ বার | ০ টি |
| এই আমি ১ | ৯২৫ বার | ০ টি |
| বিরহের খসড়া | ৩৫৭ বার | ০ টি |
| তবু বেঁচে থাকা | ৪০১ বার | ০ টি |
| চিরঞ্জীব ভাষণ | ২৯৬ বার | ০ টি |
| হল না বিনোদিনী | ৬৩২ বার | ০ টি |
| দায়ী ওই একমুঠো ভাত | ৩৪২ বার | ০ টি |
| সে আমায় ভালোবাসে নাই | ৩৯৯ বার | ০ টি |
| মুছে দিও | ৩৫৫ বার | ০ টি |
| তোমার সুখেই আমি সুখী | ৬৮৪০ বার | ০ টি |
| কেঁদে ফিরে অন্তর | ৩২৫ বার | ০ টি |
| প্রসঙ্গ - নিমাই | ৫৪৮ বার | ০ টি |
| ভাসি সলীল বানে | ৩৩০ বার | ০ টি |
| প্রসঙ্গ - রতন | ৩২৭ বার | ০ টি |
| শুচি প্রেমের আবির্ভাব | ৩৫৫ বার | ০ টি |
| স্বার্থমাখা প্রেম | ৩৪৯ বার | ০ টি |
| তোমারই অন্বেষী | ৪৬৫ বার | ০ টি |
| ভুয়া দুনিয়াদারী | ৮৯২ বার | ০ টি |
| ভিজিট মালয়েশিয়া | ৪২৩ বার | ০ টি |
| সুচি প্রেম খাঁটি হেম | ৪৬৬ বার | ০ টি |
| ভালোবাসা মোরে খেলো | ৩৩৯ বার | ০ টি |
| স্বদেশী ঠাকুর ফেলি | ২১৫৩ বার | ০ টি |
| ভালোবাসার পরশে | ১০০৫ বার | ০ টি |
| ভালোবাসার পরশে | ৪৪৯ বার | ০ টি |
| দীপ জ্বেলে থাকি | ৫০১ বার | ০ টি |
| মনের কথা মনে মরবে | ৩৫২০ বার | ০ টি |
| প্রসঙ্গ - অভাব | ৩৮৪ বার | ০ টি |
| লিমেরিক | ৩০১ বার | ০ টি |
