খন্দকার মো: আকতার উজ জামান সুমন
খন্দকার মো: আকতার উজ জামান সুমন
পিতা: মো: আবু সাদেক খন্দকার
মাতা: ঝরনা বেগম
বর্তমান ঠিকনা: মিরপুর, ঢাকা
স্থায়ী ঠকানা: কুমিল্লা
জন্ম তারিখ: ৩ ফেব্রুয়ারী, ১৯৯৪
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বংলাদেশী
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শিক্ষা: বাংলাদেশ নৌবাহিনা কলেজ, ঢাকা থেকে এস.এস.সি ও এইচ.এস.সি উভয়টিতে জি.পি.এ ৫ পেয়ে উত্তীর্ন। বর্তমানে মানারত ইন্টার্ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী ডিপার্টমেন্টে অধ্যয়নরত।
আমি যে রকম :
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনষ্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
নিজেকেই কখনও হারিয়ে ফেলি আমি। জানিনা জীবনের অনেক কিছুই হয়তো তবে যতটুকু আমি অর্জন করেছি তার সবটুকুই সত্য। মিথ্যা কিছু নিয়ে আমার বড়াই নেই। এক অদ্ভুত বিষয় সর্বদাই আমাকে ভাবিয়ে তুলে তাহল কেন যেন অন্য আট দশটা মানুষের মতো সবকিছু স্বাভাবিক ভাবে মেনে নিতে পারিনা। কিছু বিষয় আমাকে বারবার স্পর্শ করে যাবেই। আমি যা বলি তার সবটাই গভীর অনুভূতি থেকে বলি তাই হয়তো আমার কথার জবাব অর্থপূর্ণ না হলে এক ধরনের অপমানবোধ কাজ করে। আমি ভাবনার অতলে প্রবেশ করে জটিল বিন্যাসে অনেক ছক আঁকি যার ফলে স্বাভাবিক দৃষ্টিকোণ হতে আমার বিষয়গুলো ভাবলে মানানসই হবে না। আমাকে ঠিক বুঝে উঠতে পারে এরকম খুব কম মানুষই আছে। আমিও নিজেকে কখনও কখনও ঠিক বুঝে উঠতে পারিনা, তাই হয়তো আমার মন খারাপের কারণ, রাগ করার কারণ অনেক সময় আমার অজানাই থাকে। আমি খুব বেশি একটা কথা বলা পছন্দ করিনা যদিও আমার ফেসবুকে পোস্ট দেখলে তা অনেকের বিশ্বাস হবেনা। বাস্তবে আমি বন্ধুদের আড্ডা, পরিবারের আলোচনায় কথা তেমন বলিনা বললেই চলে। আমি সব সময় বিভিন্ন ধরনের ভাবনায় নিমগ্ন থাকতে পছন্দ করি তাই হয়তো বাস্তব জীবনের সাথে আমার সম্পর্কটাও নড়বড়ে। আমি সহজেই মানুষকে অনুভব করে ফেলি যার ফলে খুব সহজেই কাউকে মনের গভীরতায় ঠাই দিয়ে বসি। আর এটাই কখনও কখনও আমার দুঃখের কারণ হয়ে বসে। আমি জানিনা আমার বর্তমান, জানিনা আমার ভবিষ্যৎ তবে এটুকুই বলতে পারি এক সময় সুখ আর দুঃখ দুটোই একই মনে হবে আমার কারণ আমার অনুভূতির জগতটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আর আমার অনুভূতি নিস্তেজ হয়ে যাওয়া মানে আমার কবিতা, গল্প বিলুপ্ত হয়ে যাবে আমার সৃজনশীল কর্মের তালিকা হতে। তবে আমি থাকব একজন অবাধ্য বন্ধু হয়ে সবার মাঝেই।
প্রকাশিত বইঃ
(১)সমন্বয় (কাব্যগ্রন্থ-সম্মিলিত সংকলন)
(২)সূর্যসিড়ি (কাব্যগ্রন্থ-সম্মিলিত সংকলন)
(৩)শ্রাবণের আকাশে রংধনু(১ম একক কাব্যগ্রন্থ)
(৪)রৌদ্র ছায়ার গল্প( গল্প সংকলন)
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে খন্দকার মো: আকতার উজ জামান সুমন ২২৭টি কবিতা প্রকাশ করেছেন।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে খন্দকার মো: আকতার উজ জামান সুমন ২২৭টি কবিতা প্রকাশ করেছেন।
| কবিতা | পঠিত | মন্তব্য |
|---|---|---|
| অস্তিত্ব আমার গুম হয়েছে | ৩৪৫ বার | ০ টি |
| সীমাবদ্ধতা | ৭৬৮ বার | ০ টি |
| সবুর | ৫০২ বার | ০ টি |
| অনুরোধ রইলো | ৩৬২ বার | ০ টি |
| আসোনা আজিতে | ৩৭৪ বার | ০ টি |
| বেঁচে থাকাটাই উপহাস | ৪৮৭ বার | ২ টি |
| অতিথি | ৫৬২ বার | ০ টি |
| একক মায়াবিনী | ৩৯০ বার | ০ টি |
| নেই হারজিত অজুহাত মেলা | ৪৭১ বার | ০ টি |
| বলেছিলাম জ্বালাব তোমায় | ৩৫৮ বার | ০ টি |
| বিরহের পাতাই কাব্য | ৪৩৯ বার | ০ টি |
| আঁকবো নিজেকে | ৩৬৬ বার | ০ টি |
| ভালোবাসা একটি পাখি | ৩৮৪ বার | ০ টি |
| পিছুডাকে বারবার | ৪৬৫ বার | ০ টি |
| যোগ্যতা | ৩৯৬৬ বার | ০ টি |
| তবুও হাসিখুশি প্রতিক্ষণেই | ৬৫১ বার | ০ টি |
| দুঃখের ছায়া অশরীরি | ৫৬৯ বার | ০ টি |
| জন্মদিন তোমার আজ | ৪৪৫ বার | ০ টি |
| হারিয়েছি কত কবিতা বুলি | ৪৭৮ বার | ০ টি |
| মা | ৪০০ বার | ০ টি |
| আমার ভালোবাসা সাদাসিধে | ৫৮৯ বার | ০ টি |
| তবুও থাকনা কটাদিন সরল | ৪০৫ বার | ০ টি |
| অব্যবস্থাপনা সমাজ অনুশাসনে | ৪২৬ বার | ০ টি |
| অচেনা বহুরূপী | ৫৪৮ বার | ০ টি |
| আলতো শৃঙ্খলা | ৯৩০ বার | ০ টি |
| পারছিনা একটি লাইনো | ৩৮১ বার | ০ টি |
| ব্যথাতুর হৃদয় একা একা জ্বলে পোড়া | ৮০৭ বার | ০ টি |
| চাঁদও মেঘে লুকিয়ে রয় | ৩৭৮ বার | ০ টি |
| ক্ষণিকের অতিথি | ২১৫৩ বার | ০ টি |
| কেনইবা দিয়েছিল অসীম বাস্তবতা | ৪৯৮ বার | ০ টি |
